চুয়েট থেকে শুরু
চুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও অতিরিক্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন।

প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী
প্রকৌশলীদের কল্যাণে চারটি অগ্রাধিকার।
একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।
নিপীড়িত প্রকৌশলীদের সুরক্ষা নিশ্চিত করতে আইইবিতে একটি আইনি শাখা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা। পেশাগত দায়িত্ব পালনে অন্যায়, হয়রানি বা অধিকারসংক্রান্ত সমস্যায় সদস্যদের পাশে দাঁড়ানোর একটি প্রাতিষ্ঠানিক পরিসর গড়ে তোলাই এই অগ্রাধিকারের লক্ষ্য।
প্রকৌশলীদের জন্য গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের সুরক্ষা প্রদানের প্রচেষ্টা। সদস্যদের চিকিৎসাজনিত অনিশ্চয়তা মোকাবিলায় সম্মিলিত স্বাস্থ্য সুরক্ষার সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইনডোর গেমসের জন্য আলাদা নিজস্ব ফ্লোর প্রতিষ্ঠার উদ্যোগ। ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি সদস্যদের খেলাধুলা, সুস্থ বিনোদন ও পারস্পরিক যোগাযোগের জন্য একটি নিজস্ব পরিসর গড়ে তোলার লক্ষ্য।
পাবলিক ও প্রাইভেট ভেদাভেদ বাদ দিয়ে সকল প্রকৌশলীর অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে সদস্যদের সম্মান, অংশগ্রহণ ও পেশাগত স্বার্থকে গুরুত্ব দিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক আইইবি গড়ার লক্ষ্য।
কোন সমস্যাটির সমাধান আগে প্রয়োজন? কীভাবে সদস্যদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব? আপনার অভিজ্ঞতা ও পরামর্শ জানান।

প্রকৌশল, ব্যাংকিং ও সাংগঠনিক নেতৃত্বের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে পথচলা। বর্তমানে United Commercial Bank PLC-তে First Vice President ও Head of Project Appraisal & Monitoring Unit হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্ররাজনীতি থেকে পেশাজীবী সংগঠন ও জাতীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বের নির্বাচিত অধ্যায়।
চুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও অতিরিক্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন।
এ্যাবের সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব শুরু। ১৪ জুলাই নতুন এ্যাব কমিটির সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ।
লোকাল কাউন্সিলর ও তড়িৎ প্রকৌশল বিভাগের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক ও নতুন সদস্য বাছাই কমিটির সদস্য নির্বাচিত।
২০২২ সালে ২৮৬ ভোটে এ্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত। ২০২৪ সালে জেডআরএফের বোর্ড অব ডাইরেক্টরসে অন্তর্ভুক্ত।
বগুড়া-০৬ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব; ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় মনিটরিং ইউনিটের টিম লিডার।
পাওয়ার প্ল্যান্ট ও টেক্সটাইল থেকে ব্যাংকিং, প্রকিউরমেন্ট এবং শিল্পপ্রতিষ্ঠানের কারিগরি বিশ্লেষণ।
বর্তমানে First Vice President ও Head of PAMU। পূর্ববর্তী দায়িত্বে প্রকিউরমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা, ভূমি ও ভবন, ইনস্যুরেন্স এবং ইলেক্ট্রো-মেকানিক্যাল কার্যক্রম।
Head of Utility · পাওয়ার প্ল্যান্ট ও শিল্পকারখানার ইউটিলিটি ব্যবস্থাপনা।
Desk Officer ও Engineer হিসেবে পেশাগত যাত্রার সূচনা।
CUET · ২০০৬
East West University · ২০১৪
Edupro, UK · ২০২২
Central Law College · ২০২৪
JAIBB & AIBB
The Institute of Bankers, Bangladesh · ২০২৫
ব্যাংকিং অবকাঠামো, শিল্পকারখানা ও পাওয়ার প্ল্যান্টে দায়িত্বের বিস্তৃতি।
| কাজ / প্রকল্পের ধরন | প্রতিষ্ঠান | দায়িত্ব | পরিসর / সক্ষমতা | অভিজ্ঞতা / সময়কাল |
|---|---|---|---|---|
| প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং | United Commercial Bank PLC | Head of PAMU (FVP) | কর্পোরেট ব্যবসা ও RMG খাত | ২+ বছর |
| প্রকিউরমেন্ট | United Commercial Bank PLC | In Charge, Procurement Division | ২৫০–৩৫০ কোটি টাকা | ১+ বছর |
| ভূমি ও ভবন | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | ৮৯৪ কোটি টাকা; ক্রয় থেকে মিউটেশন | ৭ বছর |
| স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | ১,৪০০ কোটি টাকার সম্পদ | ৮ বছর |
| রেন্টাল এগ্রিমেন্ট | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | ২২৪ ব্রাঞ্চ · ১০০ সাব-ব্রাঞ্চ · ৬০০+ ATM | ৯ বছর |
| ডিজিটাল ও ফিজিক্যাল আর্কাইভ | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | কেন্দ্রীভূত নথি ব্যবস্থাপনা | ৪ বছর |
| ইনস্যুরেন্স | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | ব্যাংকের নগদ অর্থ ও স্থায়ী সম্পদ | ৬ বছর |
| ইলেক্ট্রো-মেকানিক্যাল | United Commercial Bank PLC | Unit Head, General Services Division | কর্পোরেট অফিস, ব্রাঞ্চ ও ATM | ৩ বছর |
| গ্যাস পাওয়ার প্ল্যান্ট | R.K Spinning Mills Ltd. | Head of Utility | ৬ MW; সার্ভিস ও মেইনটেন্যান্স | জুন ২০০৮–জুন ২০০৯ |
| গ্যাস পাওয়ার প্ল্যান্ট | N.Z Spinning Mills Ltd. | Head of Utility | ৭ MW; সার্ভিস ও মেইনটেন্যান্স | জুলাই–অক্টোবর ২০০৯ |
| হিউমিডিফিকেশন ও ইলেকট্রিক্যাল মেশিনারি | R.K Spinning Mills Ltd. | Head of Utility | ১,৫০০ টন প্ল্যান্ট · ৮০ মেশিন | জুন ২০০৮–জুন ২০০৯ |
| হিউমিডিফিকেশন ও ইলেকট্রিক্যাল মেশিনারি | N.Z Spinning Mills Ltd. | Head of Utility | ১,৬০০ টন প্ল্যান্ট · ১৩০ মেশিন | জুলাই–অক্টোবর ২০০৯ |
| ইলেকট্রনিক্স মেরামত ও রক্ষণাবেক্ষণ | Akij Textile Mills | Engineer | ২০০ মেশিন | জুন ২০০৭–মে ২০০৮ |
| ইলেকট্রিক্যাল প্রকিউরমেন্ট ও মেইনটেন্যান্স | Prime Bank Ltd. | Desk Officer | হেড অফিস ও ব্রাঞ্চ | জুন ২০০৬–মে ২০০৭ |
ছবিতে পথচলার কয়েকটি মুহূর্ত।
ছবি বড় করে দেখতে ক্লিক করুন।
Honorary Assistant General Secretary
(Services & Welfare)